মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে বাসের ধাক্কায় প্রাণ গেল চালকসহ তিন জনের

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ধনবাড়ী পৌর এলাকার নলহরা গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে মধুপুরগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আকবর হোসেনের (৫৫) মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত দুই যাত্রীকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—অটোরিকশা চালক আকবর হোসেন এবং যাত্রী খোকন হোসেন (৬০) ও মাদ্রাসা শিক্ষক ফারুক মুন্সী (৫০)। ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে: রাবি ছাত্রশিবির

টাঙ্গাইলে বাসের ধাক্কায় প্রাণ গেল চালকসহ তিন জনের

আপডেট সময় : ০৯:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬