মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ঝিনাইদহে পুকুরে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাহসিন আহমেদ নামে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তাহসিন উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী সোহেল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তাহসিন। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সন্ধান চালানো হয়। পরে দুপুরে স্থানীয় লোকজন পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামশুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে: রাবি ছাত্রশিবির

ঝিনাইদহে পুকুরে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬