পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























