ঢাকা থেকে হাতিয়া যাওয়ার পথে মেঘনা নদীর চরে আটকা পড়েছে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি সুগন্ধা’। মঙ্গলবার ভোরে তীব্র ঝড়ের কবলে পড়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চরভৈরবী এলাকায় একটি ডুবোচরে উঠে যায়। এরপর ভাটার কারণে নদীর পানি কমে যাওয়ায় দীর্ঘ ১৫ ঘণ্টা পার হলেও লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি। এতে শতাধিক যাত্রী নিয়ে মাঝনদীতে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শিশু ও নারীসহ সাধারণ যাত্রীরা।
উদ্বোধনী যাত্রার প্রথম রাতেই দুর্ঘটনার মুখে পড়া এই লঞ্চের যাত্রীরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় পার হলেও উদ্ধার কাজে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে খাবার ও পানির সংকটে চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন লঞ্চে থাকা শিশুরা। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, জোয়ারের সময়ও পানি পর্যাপ্ত না হওয়ায় লঞ্চটি সরানো যায়নি এবং উদ্ধারকারী জাহাজ পাঠানোর জন্য সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























