ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

অনলাইনে আয়কর রিটার্নের সময় বৃদ্ধির আবেদন চালু করল এনবিআর

করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন প্রক্রিয়া সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ অপশনের মাধ্যমে ঘরে বসেই অতিরিক্ত সময়ের আবেদন করতে পারবেন। তবে এই সুবিধা পেতে করদাতাদের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, করদাতাদের করা আবেদনগুলো সংশ্লিষ্ট কর অঞ্চলের কমিশনাররা অনলাইনে যাচাই-বাছাই করে অনুমোদন বা নামঞ্জুর করবেন। যদি সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হয়, তবে করদাতারা কোনো প্রকার জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই বর্ধিত সময়ের মধ্যে তাদের রিটার্ন জমা দিতে পারবেন। যারা অনলাইনে রিটার্ন দিতে বাধ্য নন, তারা চাইলে লিখিতভাবেও আবেদনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, চলতি করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এনবিআরের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং ৪১ লাখের বেশি করদাতা তাদের রিটার্ন সফলভাবে দাখিল করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি: জামায়াত সম্পাদকের উদ্বেগ, আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা

অনলাইনে আয়কর রিটার্নের সময় বৃদ্ধির আবেদন চালু করল এনবিআর

আপডেট সময় : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬