ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) তিন দিনব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) এই কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লাহ খান ব্যাংকের সামগ্রিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা বিনিময় এবং আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমের অপরিহার্যতার উপর জোর দেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলা, ঝুঁকি কমিয়ে আনা এবং আমদানিকারক ও রপ্তানিকারক গ্রাহকদের সেবার মান উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী। এছাড়া, ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নাঈন এবং মোঃ মাযহারুল আলমও উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন শাখা থেকে আগত প্রায় ৫০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। আশা করা হচ্ছে, এই কর্মশালা আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ: জুলাই গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০৭:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬