দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেল্টেক্ (প্রা.) লিমিটেড গত ১২ মার্চ, ২০২৬ বৃহস্পতিবার তাদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ১৯৮৮ সালে প্রয়াত ডা. তৌফিক এম. সিরাজ এবং ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদের হাত ধরে এই প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছিল।
চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদের দূরদর্শী নেতৃত্ব এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের বলিষ্ঠ পরিচালনায় শেল্টেক্ একটি নির্ভরযোগ্য রিয়েল এস্টেট ডেভেলপার থেকে একটি বৃহৎ শিল্পগোষ্ঠীতে (কনগ্লোমারেট) রূপান্তরিত হয়েছে, যার অধীনে এখন একাধিক সহযোগী প্রতিষ্ঠান কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকেই শেল্টেক্ ঢাকা শহরের আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এ পর্যন্ত ৪৬৫০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক স্পেস গ্রাহকদের কাছে সময়মতো হস্তান্তর করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি চট্টগ্রামে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে।
উচ্চ মানসম্পন্ন নির্মাণ, প্রকল্প সময়মতো সম্পন্ন করা এবং গ্রাহক সন্তুষ্টি অর্জনের প্রতি অবিচল প্রতিশ্রুতির মাধ্যমে শেল্টেক্ দেশি-বিদেশি ক্লায়েন্ট ও অংশীদারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
বাংলাদেশের আবাসন খাতের বাইরেও শেল্টেক্ সিরামিকস, কনসালট্যান্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রপার্টি ম্যানেজমেন্ট, কার্গো পরিবহন, কৃষি শিল্প, এসপিসি পোল, বুটিক হোটেল, ব্রোকারেজ হাউসসহ বিভিন্ন ব্যবসায় নিজেদের প্রসারিত করেছে এবং একটি শক্তিশালী শিল্পগোষ্ঠী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হওয়া প্রতিষ্ঠানটি জনকল্যাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি লাভ করেছে। পাশাপাশি, শেল্টেক্ দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১২ মার্চ, বৃহস্পতিবার ঢাকার পশ্চিম পান্থপথে অবস্থিত শেল্টেক্ টাওয়ারের ড. তৌফিক এম সিরাজ লাউঞ্জে একটি বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ দীর্ঘ এই যাত্রায় সকলের সহযোগিতা ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শেল্টেক (প্রা.) লিমিটেডের কর্মকর্তাগণ এবং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























