ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন ইমতিয়াজ আহমদ মাসুম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। গত ৪ মার্চ কেন্দ্রীয় ব্যাংক তাকে এই পদে পদোন্নতি দেয়। এর আগে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইমতিয়াজ আহমদ মাসুম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ চাকরিজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন এন্ড ভিজিলেন্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি), একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি–টু (আইপিএফএফ–২) প্রকল্প এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক হিসেবেও কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইমতিয়াজ আহমদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি থাইল্যান্ডের Asian Institute of Technology থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডিগ্রি লাভ করেন। এছাড়াও, জার্মানির Frankfurt School of Finance and Management ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম) শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

দাপ্তরিক প্রয়োজনে তিনি ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও তুরস্কের মতো দেশগুলোতে বিভিন্ন পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের এএমএল রিস্কিং অ্যাওয়ার্ড (বেস্ট ক্যাটাগরি) লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশনে প্রবেশেই রাষ্ট্রপতির বিরুদ্ধে প্ল্যাকার্ড প্রদর্শন, ‘জুলাইয়ের গাদ্দার’ স্লোগানে উত্তাল সংসদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন ইমতিয়াজ আহমদ মাসুম

আপডেট সময় : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬