ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার গ্রাহক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করে একটি মোটরসাইকেল উপহার পেয়েছেন ঢাকার নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো. আতাউর রহমান। ব্যাংকের চলমান রেমিট্যান্স উৎসবের আওতায় এই উপহার প্রদান করা হয়, যা প্রবাসীদের পাঠানো অর্থের গুরুত্ব তুলে ধরে।

বুধবার ব্যাংকের ভিআইপি রোড শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেলের চাবি তুলে দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। এসময় তিনি রেমিট্যান্স প্রেরকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, ভিআইপি রোড শাখাপ্রধান মো. নূর উল্যাহ, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং নর্থ শাহজাহানপুর উপশাখার ইনচার্জ মোহাম্মাদ মাসুম বিল্লাহ। রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হুসাইনও এই উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী ব্যাংক রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণকারীদের জন্য বিশেষ ডিজিটাল র‍্যাফেল ড্রয়ের আয়োজন করেছে। এই অফারের অধীনে প্রতি ব্যাংকিং কার্যদিবসে একজন ভাগ্যবান গ্রাহক একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার পাচ্ছেন। এছাড়াও, সকল রেমিট্যান্স গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় কমন উপহার। এই বিশেষ অফারটি আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার গ্রাহক

আপডেট সময় : ১০:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬