ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নির্বাচনী ইশতেহার এখন জাতীয় কর্মসূচি: সিনিয়র সচিব

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন কেবল একটি প্রতিজ্ঞা নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার এবং কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে এই ইশতেহারের সঙ্গে সংশ্লিষ্ট অংশটুকু সফলভাবে বাস্তবায়ন করা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব।

বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহারের মোট ২০টি বিষয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, অনুবিভাগ, শাখা ও অধিশাখার মধ্যে সুনির্দিষ্টভাবে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। ইশতেহারের ভিত্তিতে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

সিনিয়র সচিব উল্লেখ করেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো যেন আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করে, সে বিষয়ে তাদের উৎসাহিত করা হচ্ছে। মিশনগুলোর শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে টেলিফোন ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এছাড়া, বিদেশে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া শ্রমিকদের সঠিক সংখ্যা নিরূপণ করে তাদের কাছে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ২৪ ঘণ্টা খোলা হটলাইন নম্বর চালু করা হয়েছে এবং প্রবাসী কল্যাণ ভবনে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচনী ইশতেহার এখন জাতীয় কর্মসূচি: সিনিয়র সচিব

আপডেট সময় : ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬