ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শরীফ ওসমান হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছিল, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এই দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সরকার তার স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

পুলিশি তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ আরও অনেকের নাম সামনে আসে। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়।

এই তথ্যের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। একই দিনে আদালত ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচারসংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল ফিক্সিং কাণ্ড: ক্রিকেটারসহ ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শরীফ ওসমান হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ০৮:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬