যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের ওপর হামলার পর এবার ইরানও পাল্টা হামলা চালিয়েছে। এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইলের বিভিন্ন শহরে আক্রমণ হয়েছে বলে আলজাজিরা সূত্রে জানা গেছে।
ইসরাইলি উদ্ধারকারীরা জানিয়েছেন, হামলার পর তারা তিনজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। আহতদের মধ্যে ৪০ বছর বয়সী একজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, ২৫ বছর বয়সী আরেকজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং ৫৬ বছর বয়সী অপর ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
এই হামলার স্থান এবং বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধারকারীরা নিশ্চিত করেছেন যে, শার্পনেলের (বিস্ফোরিত বোমা, শেল বা গ্রেনেডের তীব্র গতিতে ছড়িয়ে পড়া ধাতব টুকরো) আঘাতে তারা আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 





















