ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। খামেনির জীবনহানির পর এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার শিকার হয়, যেখানে দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা নিহত হন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। খামেনির ঘনিষ্ঠ সহযোগী লারিজানি এক্সে দেওয়া এক পোস্টে জানান, ‘আমাদের নেতা ও আমাদের জনগণের রক্তের প্রতিশোধ আমরা নিরলসভাবে নেব। ট্রাম্পকে এর মূল্য দিতেই হবে এবং তিনি তা দেবেন।’
তবে লারিজানির এই হুমকিকে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি লারিজানিকে চেনেনই না। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সে কী বলছে, সে কে—এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি একেবারেই পরোয়া করি না। লারিজানি ইতোমধ্যেই পরাজিত হয়েছে।’
রিপোর্টারের নাম 





















