ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে আপাতত ভাবছে না সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে, রবিবার সকালে একটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও একটি জাহাজ আজই বন্দরে ভিড়বে।

এদিকে, চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজির ৮টি জাহাজ নোঙর করেছে। পাশাপাশি তেলের জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর আগেই হরমুজ প্রণালী অতিক্রম করা জ্বালানি বহনকারী ৮টি জাহাজ ইতিমধ্যে বন্দরে এসে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালী অতিক্রম করা এসব জ্বালানি বহনকারী জাহাজ রবিবার সকালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বলে বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম নিশ্চিত করেছেন।

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিক্রির সীমা নির্ধারণ করেছিল। সরকার দেশবাসীকে আশ্বস্ত করলেও জনমনে জ্বালানি সংকট নিয়ে কিছুটা শঙ্কা রয়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে আপাতত ভাবছে না সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬