ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেখ হাসিনার তিন রাজনৈতিক অবস্থান: আসিফ নজরুলের বিশ্লেষণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন রাজনৈতিক অবস্থান তুলে ধরে এক বিশ্লেষণধর্মী মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নিজের ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘শেখ হাসিনা দেশে নেই বহুদিন। কিন্তু সত্যিই কি নেই? আমার মনে হয় তিনি আছেন। শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে। তার রাজনীতির কিছু মূলমন্ত্র ধারণ করে আছে তার পতনের আন্দোলনের মানুষদেরও কেউ কেউ।’

তিনি শেখ হাসিনার রাজনীতির তিনটি মূল দিক তুলে ধরেন। প্রথমত, ‘মালিকানার রাজনীতি’। তিনি মনে করেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মালিকানার রাজনীতি করতেন। তিনি এবং তার অনুগতরাই কেবল যুদ্ধ করেছেন, বাকি কেউ না। তাই তার পক্ষে থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, তার বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যে কাজ পক্ষের মানুষের জন্য জায়েজ, তা অন্যর জন্য শাস্তিযোগ্য। জুলাইকে কেন্দ্র করে এই রাজনীতি এখনো কিছু মানুষের মধ্যে বিদ্যমান।

দ্বিতীয়ত, ‘ট্যাগ দেওয়ার রাজনীতি’। কথায় কথায় রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, পাকিস্তানপন্থী—এসব ট্যাগ দেওয়া ছিল তার রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য। এই ট্যাগগুলো এখন বদলেছে, কিন্তু এর রাজনীতিটা রয়ে গেছে। এখন চলছে যত্রতত্র ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল, জুলাই গাদ্দার—এমন ট্যাগ দেওয়ার রাজনীতি। বছরের পর বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত কেউ এই ট্যাগ পাচ্ছেন ২০২৪ সালের জুলাইয়ের আগ পর্যন্ত আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীর কাছে।

তৃতীয়ত, ‘ভিকটিমহুডের রাজনীতি’। তিনি মনে করেন, ভিকটিম ছিলাম বলে শিকারি হয়ে যাওয়ার অধিকারবোধ ছিল শেখ হাসিনার আরেক রাজনীতি। এই রাজনীতিও টিকে আছে বহাল তবিয়তে। অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা শুধু শেখ হাসিনার শাসন অবসানের আন্দোলন করেছি। কিন্তু তার রাজনীতির অনেক কিছুই আমরা নিজের ভেতরে রেখে দিয়েছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কোচের বেতন সর্বোচ্চ ৪০ হাজার ডলার, সর্বনিম্ন ১৫ হাজার

শেখ হাসিনার তিন রাজনৈতিক অবস্থান: আসিফ নজরুলের বিশ্লেষণ

আপডেট সময় : ০৬:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬