ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পাঁচ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার

বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সময়ে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত পাঁচ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রত্যাহার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এই তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো এবং মালদ্বীপে চুক্তিভিত্তিক নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

একইভাবে, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। এই কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে ঢাকা অফিসে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন কোচের বেতন সর্বোচ্চ ৪০ হাজার ডলার, সর্বনিম্ন ১৫ হাজার

পাঁচ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহার

আপডেট সময় : ০৬:২১:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬