ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

পাগলা মসজিদে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আহতদের খোঁজ নিলেন তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জের পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হওয়া সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার মন্ত্রী আহত সাংবাদিকদের সাথে ফোনে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের সাথেও আলোচনা করেন। তিনি কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন যেন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় এবং আহত সাংবাদিকদের নিরাপত্তা বিধান করা হয়। জেলা প্রশাসক ইতোমধ্যে তথ্যমন্ত্রীকে জানিয়েছেন যে, হামলাকারীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ই মার্চ তারিখে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা পাগলা মসজিদে গেলে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

পাগলা মসজিদে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আহতদের খোঁজ নিলেন তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬