ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ট্রাম্পের কড়া বার্তা: ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আলোচনা নয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরানের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের পক্ষ থেকে ‘শর্তহীন আত্মসমর্পণ’ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করলে এবং একজন ‘মহৎ ও গ্রহণযোগ্য’ নেতা নির্বাচিত করলে যুক্তরাষ্ট্র তার সাহসী মিত্র ও অংশীদারদের নিয়ে দেশটিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে নিরলস কাজ করবে। তিনি প্রতিশ্রুতি দেন, এরপর ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত ও আরও শক্তিশালী করে তোলা হবে।

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার বলেছেন, ইরানের নেতৃত্বে যিনিই আসুন না কেন, তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের পছন্দের ব্যক্তি হতে হবে। নিজের চিরচেনা নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর আদলে ট্রাম্প তার এই পোস্টটি শেষ করেছেন ‘মিগা’ বা ‘মেক ইরান গ্রেট এগেইন’ লিখে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

ট্রাম্পের কড়া বার্তা: ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আলোচনা নয়

আপডেট সময় : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬