ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

নতুন সংসদকে স্মরণীয় করতে দৃঢ় বিএনপি, রাষ্ট্রপতির ভাষণ সাংবিধানিক রেওয়াজ: সালাহ উদ্দিন

নবগঠিত জাতীয় সংসদকে জাতির প্রত্যাশা পূরণে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংসদ অধিবেশনে তার ভাষণ দেওয়ার রেওয়াজ আছে। সংবিধান অনুযায়ীই রাষ্ট্রপতি তার ভাষণ দেবেন।

শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করা অপরিহার্য। তিনি বিরোধীদলকে ডেপুটি স্পিকারের প্রস্তাব লিখিতভাবে দেওয়ার বিধান না থাকলেও বিএনপি এক্ষেত্রে উদারতা দেখিয়েছে উল্লেখ করে জামায়াতকেও তা উদারভাবে গ্রহণ করার আহ্বান জানান।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি সেশনে বিকাল ৪টা পর্যন্ত চলে প্রথম দিনের কার্যক্রম। শনিবার একই স্থানে দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে।

এই কর্মশালায় নবনির্বাচিত সংসদ সদস্যদের, বিশেষ করে যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন, তাদের সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন এবং বিভিন্ন স্থায়ী কমিটির কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থী হিসেবে অন্যান্য এমপিদের সারিতে বসে কর্মশালায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদীয় কার্যক্রমে দক্ষতা বাড়াতে এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

নতুন সংসদকে স্মরণীয় করতে দৃঢ় বিএনপি, রাষ্ট্রপতির ভাষণ সাংবিধানিক রেওয়াজ: সালাহ উদ্দিন

আপডেট সময় : ০৬:১৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬