ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অ্যান্ড্রুর গ্রেপ্তারে রাজতন্ত্রে নতুন ঝড়: চার্লসের সামনে কঠিন পরীক্ষা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে এই প্রথম কোনো জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তারের ঘটনা ঘটলো। রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা ব্রিটিশ রাজতন্ত্রের জন্য এক নতুন ও গভীর সংকট তৈরি করেছে, যা সিংহাসনে আরোহণের পর থেকেই একের পর এক ব্যক্তিগত ও পারিবারিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া চার্লসের জন্য এক কঠিন পরীক্ষা।

লন্ডন থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হয়। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে মার্কিন দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে গোপন তথ্য সরবরাহের সন্দেহে তাকে আটক করা হয়েছে। এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই বিতর্ক চলছিল, যা গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন নথি প্রকাশ করার পর আবারও তীব্র হয়। এই অপ্রত্যাশিত গ্রেপ্তারের পর রাজা চার্লস এক বিরল ব্যক্তিগত বিবৃতিতে জানিয়েছেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে’ এবং তিনি ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

২০২২ সালের সেপ্টেম্বরে মা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চার্লস সিংহাসনে বসেন। এরপর থেকেই তার রাজত্বকাল অস্থিরতায় পূর্ণ। ২০২৩ সালের জানুয়ারিতে ছোট ছেলে প্রিন্স হ্যারি তার স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশ করে রাজপরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন, যা পরিবারে বিভেদ সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী হ্যারির সঙ্গে রাজপরিবারের দূরত্ব এখনো কাটেনি। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৭৭ বছর বয়সী চার্লস নিজেই ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানান। অল্প কিছুদিন পরই পুত্রবধূ প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনও ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানান। যদিও বর্তমানে তারা উভয়ই চিকিৎসার অগ্রগতি এবং সুস্থতার ইঙ্গিত দিয়েছেন, তবু অসুস্থতার ছায়া রাজপরিবারের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।

পর্যবেক্ষকদের মতে, প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে তৈরি হওয়া এই সংকট রাজতন্ত্রের নৈতিক ভিত্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে যদি প্রমাণ হয় যে রাজপরিবার তাকে রক্ষা বা সহায়তা করেছে। রয়্যাল ভাষ্যকাররা কেউ কেউ এই ঘটনাকে ১৯৩৬ সালে অষ্টম এডওয়ার্ডের সিংহাসন ত্যাগ বা ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর মতো বড় সংকটের সঙ্গে তুলনা করছেন। রয়্যাল ইতিহাসবিদদের মতে, রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ শাসনামল রাজতন্ত্রকে যে স্থিতিশীলতা দিয়েছিল, তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই একটি অস্থির সময় শুরু হয়েছে। একজন ভাষ্যকারের মতে, ‘অ্যান্ড্রু ছিল এক অবিস্ফোরিত বোমা, যা রানি চার্লসের হাতে তুলে দিয়ে গেছেন।’

এই পরিস্থিতিতে রাজতন্ত্রের নৈতিক কর্তৃত্ব পুনরুদ্ধারের জন্য দৃশ্যমান পরিবর্তন অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা, যার ইঙ্গিত ভবিষ্যৎ রাজা প্রিন্স উইলিয়ামও দিয়েছেন। অ্যান্ড্রুর গ্রেপ্তার একদিকে যেমন আইনি প্রক্রিয়ার দিকে মোড় নিয়েছে, তেমনি অন্যদিকে ব্রিটিশ রাজতন্ত্রের ভাবমূর্তি ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্চারি ফেডারেশনে আর্থিক স্বচ্ছতা ফেরাতে গিয়ে কোষাধ্যক্ষ অপসারিত

অ্যান্ড্রুর গ্রেপ্তারে রাজতন্ত্রে নতুন ঝড়: চার্লসের সামনে কঠিন পরীক্ষা

আপডেট সময় : ১০:০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬