ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

গৌরীপুরে বিএনপি নেতাকে জোরপূর্বক ন্যাড়া করার অভিযোগ, তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে এক বিএনপি নেতাকে জোরপূর্বক মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (তারিখ উল্লেখ করা হয়নি) দুপুরে গৌরীপুর পৌর শহরের ২ নং রেলক্রসিং সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই এটি ছড়িয়ে না পড়লেও, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ন্যাড়া করা আব্দুল মান্নান তালুকদারের ছবি পোস্ট হওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়। এ ঘটনায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান ফেসবুকে প্রতিক্রিয়ায় এই ঘটনাকে ‘নিষ্ঠুরতা’ হিসেবে আখ্যায়িত করে এর শেষ কোথায় বলে প্রশ্ন তুলেছেন।

নির্যাতনের শিকার আব্দুল মান্নান তালুকদার অভিযোগ করেছেন, বুধবার আনুমানিক ২টা ১৫ মিনিটে তিনি ব্যক্তিগত কাজে সিএনজিযোগে গৌরীপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। গৌরীপুর পৌরসভা সংলগ্ন রেলক্রসিং পার হয়ে নতুন বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি তাকে দেখতে পান। এ সময় টোল আদায়ের জন্য সিএনজিটি রেল ক্রসিংয়ের ওপারে থামলে শাহী মুন্সি দৌড়ে এসে আব্দুল মান্নান তালুকদারকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে নামিয়ে ফেলেন। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। অভিযোগ অনুযায়ী, পাশেই একটি সেলুনে তাকে নিয়ে গিয়ে জোরপূর্বক বসিয়ে সেলুনের কর্মীদের মাধ্যমে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় এবং চোখের উপরের ভ্রুও কেটে দেওয়া হয়।

ভয় ও লজ্জায় তাৎক্ষণিকভাবে কাউকে কিছু না জানিয়ে আব্দুল মান্নান তালুকদার বাড়িতে ফিরে আসেন এবং তার ঘনিষ্ঠজনদের ঘটনাটি জানান। তিনি বলেন, “আমরা বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি, কিন্তু এমন নির্যাতনের শিকার হইনি। আমার অপরাধ ছিল আমি ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচন করেছিলাম। যদিও গৌরীপুরে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়েছে এবং তিনি প্রতিমন্ত্রী হয়েছেন, তবুও আমাকে এই লাঞ্ছনার শিকার হতে হলো। আশা করি, প্রতিমন্ত্রী এবং জনগণ এই ঘটনার বিচার করবেন।”

অন্যদিকে, গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি আব্দুল মান্নান তালুকদারের অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এরা ষড়যন্ত্রকারী। তারা সবসময়ই ষড়যন্ত্র করে চলেছে। তারা ঘোড়া প্রতীকের নির্বাচন করেছে, এখন মানুষ তাদের ছিঃ ছিঃ করছে। তাদের মাথায় এমনিতেই চুল নেই, আমাদের সুনাম নষ্ট করার জন্য তারা মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে।”

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, “ঘটনাটি আমিও শুনেছি। শুনে আমি শাহী মুন্সিকে ফোন দিয়েছিলাম, সে এমন কোনো ঘটনার কথা অস্বীকার করেছে। আমি বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

গৌরীপুরে বিএনপি নেতাকে জোরপূর্বক ন্যাড়া করার অভিযোগ, তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে

আপডেট সময় : ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬