ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

শাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা: সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত হয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নেতৃত্বের কথা জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সদস্যদের নিয়ে আয়োজিত এক সমাবেশে ২০২৬ সেশনের জন্য এই নেতৃত্ব নির্বাচন করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার বিদায়ী সভাপতি তারেক মনোয়ার।

সমাবেশে নতুন সেশনের সভাপতি নির্বাচনের লক্ষ্যে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মাসুদ রানা তুহিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি এবং পরে তাকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী সদস্যদের পরামর্শের ভিত্তিতে মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

শাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা: সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ

আপডেট সময় : ১০:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬