ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে এক বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ আয়েশা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আয়েশা ওই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রামু থানার একটি মামলার পলাতক আসামি আব্দুল্লাহ তার বোন আয়েশা বেগমের সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করেছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ছাদিরকাটা এলাকার জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পুলিশ বসতঘরের উত্তর পাশে অবস্থিত একটি মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে বাড়ির দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবাসহ আয়েশা বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অলক বিশ্বাস জানান, ভাই-বোন মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এই বিশাল চালানটি জব্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬