ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, ডোবা থেকে মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বরিশালের সদর উপজেলায় মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে এক বিএনপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ওই এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত দেলোয়ার হোসেন উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে এবং স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন সড়কে একটি বাইসাইকেল ও মাফলার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় স্থানীয়রা সাইকেলের মালিকের খোঁজাখুঁজি শুরু করলে রাস্তার পাশের একটি ডোবায় একজনের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এলাকায় কতিপয় ব্যক্তির সঙ্গে দেলোয়ারের পূর্ববিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

হত্যাকাণ্ডের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহতের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ আড়াল করতে ডোবার পানিতে ফেলে দেয়। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, ডোবা থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬