মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে নিথর স্ত্রীও: চৌদ্দগ্রামে দম্পতির মৃত্যুতে শোকের ছায়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে না ফেরার দেশে চলে গেলেন স্ত্রী আয়েশা বেগম (৬০)। বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের কলাবাগান বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব (৭০) বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোররাতে হাবিবুর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের জীবনসঙ্গীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আয়েশা বেগম। স্বামীর মুখ দেখার পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের সদস্যরা তাকে দ্রুত একই হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমান ও আয়েশা বেগম দম্পতির সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বামী-স্ত্রীকে পাশাপাশি কবরে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি: সরকারের ব্যর্থতায় দেশ বসবাসের অযোগ্য হবে

স্বামীর মৃত্যুর শোকে নিথর স্ত্রীও: চৌদ্দগ্রামে দম্পতির মৃত্যুতে শোকের ছায়া

আপডেট সময় : ০৭:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬