ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জামালপুরে রিকশাচালক অপহরণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামালপুরে এক রিকশাচালককে অপহরণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—জামালপুরের ইসলামপুর উপজেলার চন্দনপুর গ্রামের সোহেল এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দিস্তাপাড়া গ্রামের সেলিম ইসলাম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১২ জুন ইসলামপুর উপজেলার নিজ বাড়ি থেকে রিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন মজনু মিয়া। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের সদস্যরা জানতে পারেন, সোহেল নামের এক ব্যক্তি মজনুকে অপহরণ করে গাজীপুরের একটি স্থানে আটকে রেখেছেন। পরবর্তীতে অপহৃতকে মুক্তি দেওয়ার বিনিময়ে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এই ঘটনায় ১৭ জুন মজনু মিয়ার বাবা খালেক মিয়া বাদী হয়ে ইসলামপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে সেলিম ইসলাম ও সোহেলের সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম ইসলাম আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামি সোহেল মিয়া পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

জামালপুরে রিকশাচালক অপহরণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

আপডেট সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬