মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ: সুনামগঞ্জে কৃষকদের মানববন্ধন, পাউবোর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের হাওরে বোরো ফসল রক্ষায় নির্মিতব্য বাঁধের কাজে ধীরগতি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও আন্দোলন’। মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাওরপাড়ের কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ না হওয়ায় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদাসীনতার কারণে আগাম বন্যায় ফসলহানির আশঙ্কায় ক্ষুব্ধ কৃষকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার সকল হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পাউবো এবং সংশ্লিষ্ট প্রশাসনের তদারকিতে উদাসীনতার কারণেই বাঁধ নির্মাণে এই অস্বাভাবিক ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। ফলে প্রতি বছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসল ডুবির যে আশঙ্কা থাকে, এবারও সেই একই শঙ্কায় দিন কাটাচ্ছেন হাওরাঞ্চলের কৃষকরা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণে যদি এবারও ফসল ডুবে যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এসময় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার ও সুকেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায় এবং জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা দ্রুত বাঁধের কাজ শেষ করা এবং অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ: সুনামগঞ্জে কৃষকদের মানববন্ধন, পাউবোর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ

আপডেট সময় : ০৫:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬