ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সেন্টমার্টিনের গভীরে ইঞ্জিন বিকল, ৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সেন্টমার্টিন উপকূল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত সোমবার গভীর সমুদ্র এলাকায় ৯ জন জেলেসহ একটি ফিশিং বোটের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এরপর বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে। জেলেরা বিপদে পড়ে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ডের নজরে আসে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড। কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটটি সনাক্ত করে এবং সফলভাবে ৯ জন জেলেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। পরবর্তীতে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, গভীর সমুদ্রে বিপদে পড়া মানুষের জীবন রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-মার্কিন সংঘাত: যুদ্ধ সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে, জানালেন ট্রাম্প

সেন্টমার্টিনের গভীরে ইঞ্জিন বিকল, ৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

আপডেট সময় : ০৪:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬