মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

হুইলচেয়ারে শপথ নিলেন বর্ষীয়ান নেতা নাছির চৌধুরী: উন্নয়নের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে হুইলচেয়ারে বসে শপথ নিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ব্যতিক্রমী শপথ গ্রহণ সকলের দৃষ্টি আকর্ষণ করে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. নাছির চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে এক পরিচিত মুখ। ১৯৯৬ সালে তিনি জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে লাঙল প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এর আগে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও তিনি দুইবার সফলভাবে দায়িত্ব পালন করেন, যা এলাকার মানুষের কাছে তাকে একজন জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে তোলে।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজের শেষ লড়াইয়ে বিজয়ী হয়ে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হলেন। এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে জানতে চাইলে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “জনগণ আমাকে অনেক স্বপ্ন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত করেছে। আমারও এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ করার অনেক স্বপ্ন রয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

হুইলচেয়ারে শপথ নিলেন বর্ষীয়ান নেতা নাছির চৌধুরী: উন্নয়নের অঙ্গীকার

আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬