ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে আগুন: নির্বাচনী বিরোধের জেরে নাশকতার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নড়াইল সদর উপজেলার হবোখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামে মঙ্গলবার গভীর রাতে এক বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে ওই নেতার মালামাল রাখার একটি টিনের ঘর পুড়ে গেছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক বিরোধের জেরে এই নাশকতার ঘটনা ঘটেছে বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

ভুক্তভোগী হুমায়ুন মোল্যা হবোখালী ইউনিয়ন বিএনপির সভাপতি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় হুমায়ুন মোল্যার পরিবারের সদস্যদের। একই সময়ে আশপাশের লোকজনও শব্দ শুনে জেগে ওঠেন। তারা দেখতে পান, হুমায়ুন মোল্যার বাড়ির মালামাল রাখার টিনের ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা যাবতীয় মালামালসহ সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

হুমায়ুন মোল্যার পরিবারের অভিযোগ, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেওয়াকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। হুমায়ুন মোল্যা নড়াইল-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, “আমরা এখনও এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে, বিষয়টি জানার পর থেকে প্রকৃত ঘটনা অনুসন্ধানের কাজ অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-মার্কিন সংঘাত: যুদ্ধ সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে, জানালেন ট্রাম্প

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে আগুন: নির্বাচনী বিরোধের জেরে নাশকতার অভিযোগ

আপডেট সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬