মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মন্ত্রিসভায় ডাক পেলেন কুমিল্লার তিন নেতা: শপথের অপেক্ষায় কায়কোবাদ, ইয়াসিন ও সুমন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কুমিল্লার তিনজন জ্যেষ্ঠ নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাদের এই তথ্য জানানো হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বেলা ১১টা ২০ মিনিটে এই তিন নেতাকে ফোন করে শপথগ্রহণের প্রস্তুতি নিতে বলা হয়। জানা গেছে, আমিনুর রশিদ ইয়াছিন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এর আগে আজ সকাল ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।

শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বইছে আনন্দের বন্যা। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন বাজারে মিষ্টি বিতরণ করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এছাড়া, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের মন্ত্রিত্বের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ ও অভিনন্দনসূচক পোস্টে সয়লাব হয়ে গেছে।

কুমিল্লা থেকে তিনজন মন্ত্রী পাচ্ছেন এমন খবরে জেলার সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এর আগেও বিএনপি সরকারের আমলে কুমিল্লা থেকে একাধিক নেতা মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, গুঞ্জন রয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন। আমিনুর রশিদ ইয়াছিন টেলিফোনে জানিয়েছেন, তাকে অভিনন্দন জানানো হয়েছে এবং মন্ত্রিপরিষদ মন্ত্রণালয় থেকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

মন্ত্রিসভায় ডাক পেলেন কুমিল্লার তিন নেতা: শপথের অপেক্ষায় কায়কোবাদ, ইয়াসিন ও সুমন

আপডেট সময় : ০২:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬