ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় শ্রীমতি মিতু রানী সরকার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিতু রানী সরকার কোমরপুর এলাকার রিপন সরকারের স্ত্রী এবং একই এলাকার দুলাল মোহন্তের মেয়ে। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই স্বামী রিপন সরকারের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। বিভিন্ন সময় তিনি স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। একাধিকবার মারধরের পর মেয়ের বাবা দুলাল মোহন্ত চিকিৎসার ব্যবস্থা করেন। সর্বশেষ বাবার বাড়িতে অবস্থানকালে অভিমান থেকে মিতু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‌খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরাইল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: ইসরাইলি সেনাপ্রধানের বক্তব্য

গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬