ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নারী ফুটবল লিগ: অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস, নতুন তারার ঝলক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দীর্ঘ দেড় বছর পর মাঠে গড়ানো নারী ফুটবল লিগের সপ্তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী স্টারস। আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো ঋতুপর্ণা-আলপিদের এই নবাগত দলটি। ১০ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুললো রাজশাহী। অন্যদিকে, ১০ ম্যাচে ২৪ পয়েন্ট অর্জন করে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে রাজশাহীর দরকার ছিল মাত্র এক পয়েন্ট, আর সেনাবাহিনীর প্রয়োজন ছিল পূর্ণ তিন পয়েন্ট। এমন সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল দুই দল। প্রথমার্ধে কোনো গোল না হলেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দেয় রাজশাহী। বিরতির পরই গোল উৎসব শুরু করেন রাজশাহীর মেয়েরা। সৌরভী আকন্দের বাড়ানো পাস থেকে আলপি আক্তারের আলতো টোকায় লিড নেয় তারা। এরপর ৫৯ মিনিটে ঋতুপর্ণার ক্রস থেকে সরাসরি শটে বল জালে জড়ান শাহেদা আক্তার রিপা। ম্যাচের ৮৮ মিনিটে ঋতুপর্ণা চাকমা নিজেই গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা উল্লাসে মাতে রাজশাহী স্টারস।

গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই লিগটি মাঠের অব্যবস্থাপনা, সূচিসহ নানা বিতর্কের জন্ম দিয়েছিল। ১১ দলের এই আসরে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি এবার মাত্র একটি জয় পেয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবারের লিগে অংশই নেয়নি। এমন প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন দল হিসেবে রাজশাহী স্টারসের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে নারী ফুটবলে এক অসাধারণ কীর্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

নারী ফুটবল লিগ: অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস, নতুন তারার ঝলক

আপডেট সময় : ০৬:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬