ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ভোট আমার নাগরিক অধিকার: তামিম ইকবাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে যাচ্ছেন সকলে। সবার চোখে-মুখে উচ্ছ্বাস ছিল দেখার মতো৷  জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এদিন সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তামিম চট্টগ্রাম ৯ আসনের ভোটার। ভোট  দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কালি যুক্ত আঙুল প্রদর্শন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হাসিমুখে  ছবিও তুলতে দেখা গেছে। 

শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেওয়ার পর তামিম ফেসবুকে লিখেছেন, ‘ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন।’

এরপরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ দিয়ে তামিম লিখেছেন, ‘সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

ভোট আমার নাগরিক অধিকার: তামিম ইকবাল

আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬