ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

চোট পেলেন মেসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পেশিতে টান লাগায় বুধবার অনুশীলনে অংশ নেননি ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। এই চোটে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচ স্থগিত করা হয়েছে।

আগামী ২১ ফেব্রুয়ারি এমএলএস অভিযান শুরু করার কথা ইন্টার মায়ামির। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহান্তে ইকুয়েডরে বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে চোট পান মেসি। ওই ম্যাচে গোল করলেও দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানায়, ‘আগামী কয়েক দিনে তার ক্লিনিক্যাল ও শরীরিক উন্নতির ওপর ভিত্তি করে ধীরে ধীরে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই চোটের কারণে শুক্রবার পুয়ের্তো রিকোর হুয়ান র‌্যামন লুব্রিয়েল স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভায়ের মধ্যকার প্রীতি ম্যাচটি নতুন করে ২৬ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

চোট পেলেন মেসি

আপডেট সময় : ১২:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬