ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ক্যারিবিয়ান স্পিনে কাবু ইংল্যান্ড, টানা দ্বিতীয় জয় ওয়েস্ট ইন্ডিজের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান স্পিনে কাবু হয়েছে ইংল্যান্ড। মুম্বাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানে হেরেছে হ্যারি ব্রুকের দল।  

এই হারে সুপার এইটে ওঠার পথটা কঠিন করে ফেলেছে ব্রুকের দল। তবে সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। শনিবার কলকাতায় স্কটল্যান্ড এবং সোমবার ইতালির বিপক্ষে জয় পেলে সুপার এইটে ওঠার সম্ভাবনা জোরালো হবে। অপর দিকে এটি ক্যারিবিয়ানদের টানা দ্বিতীয় জয়। 

১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল ইংল্যান্ড। এক পর্যায়ে স্কোর ছিল ১ উইকেটে ৭৪ রান। তার পর হঠাৎ ধস নামে। মাঝের ওভারগুলোতে ছয় উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররা। শেষ পর্যন্ত ১৯তম ওভারে ১৬৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে বড় আঘাতটা হানেন বামহাতি গুডাকেশ মোটি। ৩৩ রানে ৩ উইকেট নেন তিনি। প্রথমে ২ রান করা টম ব্যান্টন, জ্যাকব বেথেল (৩৩) এবং ১৭ রান করা অধিনায়ক ব্রুককে ফিরিয়ে ইংলিশদের বিপদে ফেলেছেন। তাছাড়া রোস্টন চেজ তুলে নেন জস বাটলার (২১) ও উইল জ্যাকসের (২) উইকেট। স্যাম কারান ৩০ বলে ৪৩ রানে অপরাজিত থাকলেও সঙ্গী হারাতে থাকেন একের পর এক। 

এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বল হাতে খরুচে ছিলেন ইংল্যান্ডের বোলাররা। জোফরা আর্চার এক উইকেট নিলেও ৪৮ রান দিয়েছেন। কারান তিন ওভারে এক উইকেট পেলেও খরচ করেন ৩৬ রান। সেই সুযোগটা কাজে লাগিয়ে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

বড় সংগ্রহ গড়তে মূল তাণ্ডবটাই চালান শেরফানে রাদারফোর্ড। সর্বোচ্চ ৪২ বলে অপরাজিত ৭৪ রান করেন তিনি। ২৩ ও ৫৬ রানে আবার দুটি জীবনও পেয়েছেন। তার ইনিংসে ছিল ২টি চার ও ৭ ছক্কার মার।  এছাড়া রোস্টন চেজ ৩৪ এবং জেসন হোল্ডার ১৭ বলে করেন ৩৩ রান।

ইংল্যান্ডের হয়ে ১৬ রানে দুটি উইকেট নেন আদিল রশিদ, ৩৩ রানে দুটি নেন জেমি ওভারটনও। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

ক্যারিবিয়ান স্পিনে কাবু ইংল্যান্ড, টানা দ্বিতীয় জয় ওয়েস্ট ইন্ডিজের

আপডেট সময় : ১১:২৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬