ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আমিরাতে বাংলাদেশি জায়ানের নতুন অধ্যায়: রিমাল আল সাহরার জার্সিতে রঙিন অভিষেক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ফুটবলার জায়ান আহমেদ এবার নতুন এক চ্যালেঞ্জ নিয়ে পাড়ি জমিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব রিমাল আল সাহরা এসসিতে যোগ দিয়ে নিজের অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন এই তরুণ লেফট-ব্যাক।

গত মঙ্গলবার ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাজদ এফসির বিপক্ষে রিমাল আল সাহরার হয়ে মাঠে নামেন জায়ান। যদিও টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে ম্যাচটি হেরে যায় তার দল, তবে জায়ানের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নেমে গতির ঝলক দেখান তিনি।

যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা জায়ানের ফুটবল প্রতিভার উন্মেষ ঘটে বাবার হাত ধরে। সাবেক ফুটবলার শরীফ আহমেদের আগ্রহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল খেলে নজর কাড়েন এই বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ। গত জুনে ঢাকায় ট্রায়াল দিতে এসে এএফসি অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পান, এরপর জাতীয় দলেও ডাক পান। গত ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। এরপর আরও দুটি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। গতি ও স্কিলে অল্প সময়েই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন জায়ান। সর্বশেষ গত ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি, যেখানে পড়াশোনার পাশাপাশি খেলা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি কানাডায় ট্রায়ালে অংশ নেওয়ার পর তার পারফরম্যান্স প্রোফাইল ও ম্যাচ ফুটেজ বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো হয়। সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতের রিমাল আল সাহরাকেই নিজের জন্য সবচেয়ে উপযুক্ত গন্তব্য হিসেবে বেছে নেন জায়ান। নবীন এই ক্লাবটি অল্প সময়েই নজর কাড়তে সক্ষম হয়েছে এবং বর্তমানে ইউএই তৃতীয় বিভাগ লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমেই ক্লাবটি দ্বিতীয় বিভাগে খেলার সুযোগ পাবে, যা জায়ানের ক্যারিয়ারের জন্য একটি বড় ধাপ হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

আমিরাতে বাংলাদেশি জায়ানের নতুন অধ্যায়: রিমাল আল সাহরার জার্সিতে রঙিন অভিষেক

আপডেট সময় : ০৮:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬