ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিতর্কের আবহে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ, তবে উৎসবের আমেজকে ছাপিয়ে গেছে এক বড় বিতর্ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি উপেক্ষা করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়। এই বয়কটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এমনকি কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার হুমকিও দিয়েছে তারা।

যদিও শেষ মুহূর্তে পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। উল্টো তাদের ওপর সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে চাপ ও হুমকি আসার খবর পাওয়া যাচ্ছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শ্রীলঙ্কার কলম্বোয় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস।

ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে ২০ দলের এই মেগা আসর। স্বাগতিক দেশ দু’টি হওয়ায় এবার অধিনায়কদের ফটোসেশনও হয়েছে দুই দফায়। ভারতে যেসব দলের খেলা, তাদের ফটোসেশন হয় মুম্বাইয়ে, আর শ্রীলঙ্কায় থাকা দলগুলোরটা হয়েছে কলম্বোয়। পরবর্তীতে আইসিসি প্রযুক্তির সাহায্যে দুটি ছবিকে একত্রিত করে কোলাজ তৈরি করে। এই ঘটনা এবারের আসরে ভারতের আয়োজক হিসেবে পুরোপুরি ভূমিকা পালনে কিছু সীমাবদ্ধতার ইঙ্গিত দেয়।

অংশগ্রহণকারী ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে ‘সি’ গ্রুপে বাংলাদেশের থাকার কথা ছিল। তবে ভেন্যু পরিবর্তন না হওয়ায় বিসিবির বয়কটের সিদ্ধান্তে সেই শূন্যস্থান পূরণ করেছে স্কটল্যান্ড। শেষ মুহূর্তে স্কটিশরা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

চার গ্রুপের এই প্রাথমিক লড়াই শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সুপার এইটে। সেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার এইটের আটটি দলকে পুনরায় দুটি গ্রুপে ভাগ করা হবে। এই পর্যায় থেকে দুটি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে এবং সবশেষে হবে ফাইনাল। গত আসরের মতোই পুরোনো ফরম্যাটেই আয়োজিত হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে মোট ৫৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এই পুরো আসরের শুরুটা হচ্ছে বয়কটকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ককে সঙ্গী করে, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মাসেই ৯ বার কাঁপল বাংলাদেশ: ঘন ঘন ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ, প্রস্তুতিতে জোরের তাগিদ

বিতর্কের আবহে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপডেট সময় : ০৯:০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬