ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

৬০ মিটার স্প্রিন্টে স্বপ্নভঙ্গ, এশিয়ান ইনডোর ফাইনালে ব্যর্থ ইমরানুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেমিফাইনালে তৃতীয় স্থান অধিকার করে তার এবারের মিশন শেষ হলো।

আজ সকালে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ইমরানুর ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। এই পারফরম্যান্স তাকে ফাইনালের দৌড় থেকে ছিটকে দেয়, যা তার সমর্থকদের মধ্যে কিছুটা হতাশার জন্ম দিয়েছে।

এর আগে, দিনের শুরুতে হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন এই অ্যাথলেট। এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন ইমরানুর।

উল্লেখ্য, গত ২০২৩ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে চমক দেখিয়েছিলেন ইমরানুর। সেই সাফল্যের পর এবারের আসরেও তার থেকে পদকের আশা করা হচ্ছিল, যদিও এবার তিনি নিজের সেরা টাইমিংয়ের কাছাকাছি এসেও ফাইনালে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, ইমরানুর রহমান তার পারফরম্যান্সে আক্ষেপ প্রকাশ করে বলেছেন, “দুঃখজনকভাবে আমি পরের রাউন্ডে যেতে পারিনি, এ জন্য ক্ষমাপ্রার্থী। তবে প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ না নেওয়ার পরও আমি ইতিবাচক দিকটাই নিতে চাই। এবার অন্তত কোনো চোট পাইনি এবং সামনের প্রতিযোগিতাগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে পারব। সবার সমর্থনের জন্য ধন্যবাদ।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হতে কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক: শিক্ষামন্ত্রী

৬০ মিটার স্প্রিন্টে স্বপ্নভঙ্গ, এশিয়ান ইনডোর ফাইনালে ব্যর্থ ইমরানুর

আপডেট সময় : ১১:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬