আসন্ন সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে নাগরিকদের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে একটি বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এবং এটুআই-এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর যৌথ উদ্যোগে এই সেবা পরিচালিত হবে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-তে কল করে ‘৯’ চাপার মাধ্যমে নাগরিকরা সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। গতকাল বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই বিশেষ সেবার আওতায় ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও, প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়মাবলী, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা সংক্রান্ত তথ্য, জরুরি নির্দেশনা এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কেও নাগরিকরা অবহিত হতে পারবেন। এই উদ্যোগ নাগরিকদের জন্য সঠিক ও যাচাইকৃত তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















