ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর পূর্বাচলস্থ ক্লাব প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
এই মিলনমেলায় ক্যাডেট কলেজ ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, ২০২৫ সালের কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ এবং ২০২৬ সালের কলেজ রিপ্রেজেন্টেটিভ কমিটিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, রাজউক এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান, বিশেষ অতিথি প্রকৌশলী মো: রিয়াজুল ইসলাম, সম্মানিত অতিথি আব্দুল হাই সরকার, ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট স্থপতি ইস্তিয়াক জহির তিতাস এবং ডিরেক্টর (অ্যাডমিন) তাহমিনা রহমান অনু বক্তব্য প্রদান করেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার কায়জার সোহেল আহমেদ (অব.) নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে ক্লাবের প্রেসিডেন্ট স্থপতি ইস্তিয়াক জহির তিতাস প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
প্রায় ১,৬০০ জন সদস্য ও তাঁদের সহধর্মিনীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এর সাফল্যকে আরও মূর্ত করে তোলেন। অনুষ্ঠানটির সার্বিক সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা ব্যাংক পিএলসি।
রিপোর্টারের নাম 




















