ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন নীতিমালা: জারি হলো একগুচ্ছ বিধিনিষেধ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিসিবি কার্যালয়ে সংবাদকর্মীদের প্রবেশের ক্ষেত্রে নতুন ও কঠোর নীতিমালা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু ও অফিসের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই সংশোধিত প্রবেশ বিধিমালা প্রণয়ন করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সাংবাদিকরা চাইলেই যেকোনো সময় স্টেডিয়াম কিংবা বিসিবি কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। সংবাদকর্মীদের প্রবেশের জন্য কেবল স্টেডিয়ামের ১ নম্বর গেটটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া প্রবেশের ক্ষেত্রেও সুনির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দিয়েছে বোর্ড। এখন থেকে কেবল ম্যাচের দিন, অফিশিয়াল সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণ কিংবা পূর্বনির্ধারিত কোনো অনুশীলন সেশন থাকলেই কেবল সংবাদকর্মীরা স্টেডিয়ামের ভেতরে যাওয়ার অনুমতি পাবেন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং বিসিবির প্রাত্যহিক কার্যক্রম ও স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করেছে, ভেন্যু ও বিসিবি অফিসের নিরাপত্তা, সুরক্ষা এবং সুশৃঙ্খল কার্যক্রমের বৃহত্তর স্বার্থে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। এই নতুন নিয়মাবলি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বোর্ড সংশ্লিষ্ট সকলের আন্তরিক সমঝোতা ও সহযোগিতা প্রত্যাশা করছে। এর ফলে এখন থেকে পেশাগত কারণ ও সুনির্দিষ্ট উপলক্ষ ছাড়া সংবাদকর্মীদের স্টেডিয়াম এলাকায় অবস্থান করার সুযোগ সীমিত হয়ে পড়ল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না স্পেন

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন নীতিমালা: জারি হলো একগুচ্ছ বিধিনিষেধ

আপডেট সময় : ০৯:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬