ক্রিকেট থেকে ফুটবল, টেনিস পর্যন্ত—আজকের দিনটি বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর সূচি নিয়ে হাজির। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ যেমন রয়েছে, তেমনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ সিরিজ এবং ইউরোপীয় ফুটবলের শীর্ষ লিগগুলোর রোমাঞ্চকর দ্বৈরথ উপভোগের সুযোগ থাকছে। একই দিনে অনুষ্ঠিত হবে টেনিসের মর্যাদাপূর্ণ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল।
ক্রিকেট
দিনের শুরুতেই মাঠে নামছে বাংলাদেশের যুবারা। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে আজ দুপুর ১টা ৩০ মিনিটে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি যুবা টাইগারদের টুর্নামেন্টে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আজ রয়েছে তিনটি আকর্ষণীয় ম্যাচ। বিকাল ৫টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পঞ্চম টি-টোয়েন্টিতে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। দিনের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১০টায়, যেখানে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
ফুটবল
ইউরোপীয় ফুটবলের শীর্ষ লিগগুলোতে আজ একাধিক মহারণ দেখা যাবে। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ৯টায় লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। রাত ১১টা ৩০ মিনিটে চেলসি আতিথ্য দেবে ওয়েস্টহ্যামকে। দিনের শেষ এবং পরদিন ভোর ২টায় লিভারপুল খেলবে নিউক্যাসলের বিপক্ষে।
স্প্যানিশ লা লিগায় পরদিন ভোর ২টায় মাঠে নামবে জায়ান্ট বার্সেলোনা, তাদের প্রতিপক্ষ এলচে। ইতালিয়ান সিরি’এ লিগে রাত ১১টায় নাপোলি খেলবে ফিওরেন্তিনার বিপক্ষে। জার্মান বুন্দেসলিগায় রাত ১১টা ৩০ মিনিটে হামবুর্গের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
টেনিস
টেনিসপ্রেমীদের জন্য আজ রয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। দুপুর ২টা ৩০ মিনিটে এই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন দুই ফাইনালিস্ট।
রিপোর্টারের নাম 
























