ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে জমজমাট ক্রিকেট লীগের পর্দা উঠছে শনিবার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর নটর ডেম বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এনডিইউবি ক্রিকেট লীগ-২০২৬। ২০১৭ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসা এই টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। এবারের আসরে চারটি স্বনামধন্য দল অংশগ্রহণের মাধ্যমে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে। দলগুলো হলো ইংরেজি বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং আইন বিভাগ।

টুর্নামেন্টকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অংশগ্রহণকারী খেলোয়াড়রা নিবিড় অনুশীলনের মাধ্যমে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন। আগামী ৭ ফেব্রুয়ারি জমকালো ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই ক্রিকেট উৎসবের।

টুর্নামেন্টের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, “এই ক্রিকেট লীগ নটর ডেম বিশ্ববিদ্যালয়ের এক গৌরবোজ্জ্বল ঐতিহ্য। আমরা কেবল একটি প্রতিযোগিতাই আয়োজন করছি না, বরং এর মাধ্যমে সুস্থ ক্রীড়া চর্চা এবং পারস্পরিক আনন্দ ভাগাভাগির এক সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই।”

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হিসেবে মাঠে নামছে পাঁচবারের ফাইনালিস্ট এবং তিনবারের শিরোপাজয়ী ইংলিশ ঈগলস। তারা এবারও তাদের ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ফ্যান্টাসি কিংডম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণের আবেদন: আইনি জটিলতার শঙ্কা

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে জমজমাট ক্রিকেট লীগের পর্দা উঠছে শনিবার

আপডেট সময় : ১০:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬