বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করা হচ্ছে—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্যের সত্যতা মেলেনি বলে নিশ্চিত করেছে বোর্ড।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি প্রচারনা চালানো হচ্ছে যে, বিসিবি সভাপতিকে নিয়ে তাদের অ্যান্টি করাপশন ইউনিট তদন্ত করছে। এই তথ্যের কোনো সত্যতা নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা। অ্যালেক্স মার্শাল নিজে বিষয়টি বোর্ডের কাছে নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিসিবি সভাপতির বিরুদ্ধে তার অধীনে কোনো তদন্ত পরিচালিত হচ্ছে না।
এই ধরনের ভিত্তিহীন গুজব বিসিবি সভাপতির সম্মানহানি করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে যে সকল ফেসবুক পেজের মাধ্যমে এই গুজব ছড়ানো হয়েছে, সেগুলোর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























