রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশে আজ রোদের আধিপত্য বজায় থাকবে। দিনের দীর্ঘ সময় সূর্যের দেখা মিলবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার অথবা সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার তথ্যানুযায়ী, আজ সকালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এর আগে গত বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।
রিপোর্টারের নাম 
























