ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইউক্রেন যুদ্ধে চার বছরে ১৮ লক্ষাধিক সেনা হতাহত, রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি বেশি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষের নিহত, আহত ও নিখোঁজ সেনার মোট সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের তুলনায় রাশিয়ার সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। মোট ১৮ লক্ষাধিক হতাহত ও নিখোঁজ সেনার মধ্যে প্রায় ১২ লাখই রুশ বাহিনীর সদস্য। এদের মধ্যে তিন লক্ষ ২৫ হাজারের অধিক সেনা নিহত হয়েছেন, এবং বাকিদের একটি বড় অংশ আহত হয়েছেন। এছাড়াও, কয়েক হাজার রুশ সেনা এখনো নিখোঁজ রয়েছেন।

সিএসআইএস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বড় সামরিক শক্তির বাহিনী এমন বিপুল হতাহতের সম্মুখীন হয়নি।

অন্যদিকে, ইউক্রেনও এই যুদ্ধে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। গত চার বছরে দেশটির ছয় লক্ষাধিক সেনা নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর নিহত সেনার সংখ্যা এক লক্ষ থেকে এক লক্ষ ৪০ হাজারের মধ্যে থাকতে পারে।

আরও সতর্কীকরণ বার্তা দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে, যুদ্ধ যদি এভাবেই চলতে থাকে, তবে ২০২৬ সালের বসন্ত নাগাদ মোট হতাহত ও নিখোঁজ সেনার সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আগ্রহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া এই সংঘাত এখনো অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

ইউক্রেন যুদ্ধে চার বছরে ১৮ লক্ষাধিক সেনা হতাহত, রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি বেশি

আপডেট সময় : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬