ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি: ‘রুশ যুদ্ধের অর্থায়ন’ নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কঠোর আপত্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দাবি, এই চুক্তির মাধ্যমে ইউরোপ পরোক্ষভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর তহবিলে অর্থ জোগান দিচ্ছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে ইউরোপের এই পদক্ষেপকে ‘ভারসাম্যহীন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেন, ইউরোপ সরাসরি রাশিয়ার সঙ্গে জ্বালানি তেল লেনদেন সীমিত করার দাবি করলেও ভারতের মাধ্যমে রূপান্তরিত রুশ তেল কিনে তারা মূলত যুদ্ধের খরচই মেটাচ্ছে।

বেসেন্ট বলেন, ওয়াশিংটন রাশিয়ার তেল বাণিজ্যের পথ রুদ্ধ করতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর শাস্তিস্বরূপ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। অথচ ইউরোপীয় ইউনিয়ন ভারত থেকে পরিশোধিত তেল কিনে নিজেদের স্বার্থ হাসিল করছে। মার্কিন এই শীর্ষ কর্মকর্তার মতে, রাশিয়ার অপরিশোধিত তেল প্রথমে ভারতে যাচ্ছে, সেখানে তা পরিশোধিত হওয়ার পর ইউরোপীয় বাজারে প্রবেশ করছে। এর ফলে ইউরোপীয় দেশগুলো প্রকারান্তরে ইউক্রেন আক্রমণের নেপথ্যে অর্থায়ন করছে।

এমন এক সময়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এই কড়া সমালোচনা এল, যখন ভারত ও ইইউ প্রায় ১৪ বছরের দীর্ঘ আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে তাদের বাণিজ্য চুক্তির ঘোষণা দিতে যাচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এই সমঝোতাকে ‘সব বাণিজ্য চুক্তির জননী’ হিসেবে অভিহিত করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন শুল্কনীতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা চলছে, ভারত ও ইইউ-এর এই নতুন চুক্তি আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে। বিশেষ করে আটলান্টিকের দুই পাড়ের মিত্রদের মধ্যে এই ইস্যুতে তৈরি হওয়া দূরত্ব বৈশ্বিক ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি: ‘রুশ যুদ্ধের অর্থায়ন’ নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা

আপডেট সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬