ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তুষারঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, প্রাণহানি ৩০ ছাড়াল, লাখো মানুষ বিদ্যুৎহীন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ব্যাপক তুষারঝড় এবং হাড় কাঁপানো শীতের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে এক চরম বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এই দুর্যোগে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ার পাশাপাশি লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্নতার শিকার হয়েছেন। উদ্ভূত পরিস্থিতির ভয়াবহতা মোকাবিলায় দেশটির ২৫টিরও বেশি অঙ্গরাজ্যে আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

প্রবল শীতের এই প্রভাব উত্তর-পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত হয়েছে। কিছু কিছু অঞ্চলে প্রায় ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে এবং তাপমাত্রা হিমাঙ্কের ১৮ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। তুষারঝড় সরাসরি প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে, এবং আরও ১৫ কোটির বেশি বাসিন্দাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে, যেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। রাজ্যের গভর্নর ক্যাথি হোচুল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। শহরের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের জরুরি সহায়তা প্রদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এছাড়া টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস এবং কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুষারঝড়ের কারণে রবিবার দেশজুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার ডটকম জানিয়েছে, সোমবার এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে, টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত প্রায় ৮ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নতার সম্মুখীন হয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, তুষারঝড়ের মূল কেন্দ্র উত্তর-পূর্বাঞ্চল অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হলেও, আর্কটিক অঞ্চল থেকে নতুন করে ঠান্ডা বাতাস প্রবেশের আশঙ্কা রয়েছে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, তীব্র শীতের এই অবস্থা আরও কয়েকদিন বজায় থাকতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন, অর্ধশতাধিক ফিলিস্তিনি আটক

তুষারঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, প্রাণহানি ৩০ ছাড়াল, লাখো মানুষ বিদ্যুৎহীন

আপডেট সময় : ০৯:১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬