ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আমার দেশের লালমাই প্রতিনিধির পিতার ইন্তেকাল

কুমিল্লা প্রতিনিধি: আমার দেশের কুমিল্লার লালমাই উপজেলা প্রতিনিধি কাজী ইয়াকুব আলী নিমেলের পিতা কাজী ইকবাল হোসেন কাজল (৬০) কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আসর নামাজের পর উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারি ইমাম হোসাইন, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলাম জহির এবং সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার।

কাজী ইকবাল হোসেন কাজল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন এবং লালমাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

আমার দেশের লালমাই প্রতিনিধির পিতার ইন্তেকাল

আপডেট সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬